ম্যানেজারের দায়িত্ব মানে শুধু বাজার করা নয়, সবার টাকার হিসাব স্বচ্ছ রাখাও। শুরুতেই কয়েকটি নিয়ম ঠিক করে নিলে পরে বিতর্ক কমে।
নিয়ম আগে ঠিক করুন
কোন কোন বেলায় মিল হবে, মেহমান এলে কীভাবে ধরা হবে, নির্দিষ্ট খরচ কীভাবে ভাগ হবে — এসব মাসের শুরুতেই সবার সঙ্গে আলোচনা করে নিন।
মাস শেষের বাকি বা বাড়তি টাকা
মাস শেষে কারও জমা বেশি থাকলে তা ফেরত দেবেন, নাকি পরের মাসে তার নামে যোগ করবেন — আগেই ঠিক করে রাখুন। মেস হিসাবে এই নিয়ম সেটিং থেকে বদলানো যায়।
জমা নিয়মিত তুলুন
মাসের শেষে সব টাকা একসঙ্গে চাইলে সমস্যা হয়। নির্দিষ্ট সময় পরপর জমা নিন এবং প্রতিটি জমা সঙ্গে সঙ্গে এন্ট্রি দিন।
মাসিক রিপোর্ট সবাইকে দিন
মাস শেষে হিসাবের পিডিএফ রিপোর্ট সবাইকে দেখান। এতে প্রশ্ন থাকলে আগেই মিটে যায়।