মেস হিসাব
হোম

আমাদের সম্পর্কে

মেসের হিসাব হোক পরিষ্কার ও বিতর্কহীন।

মেস হিসাব একটি বাংলা ওয়েব অ্যাপ, যেখানে মেসের মিল, বাজারের খরচ ও সদস্যদের জমা এক জায়গায় থাকে। মাস শেষে কে কত দেবে বা ফেরত পাবে, তা নিজে নিজে হিসাব হয়ে যায়।

মেসে থাকার সময় হিসাব নিয়ে মনোমালিন্য খুব পরিচিত ঘটনা। খাতা হারায়, অঙ্ক মেলে না, কে কী বদলেছে জানা যায় না। আমরা চাই ম্যানেজার ও সদস্য — সবাই একই হিসাব নিজের ফোনে দেখতে পাক।

স্বচ্ছতা

প্রতিটি এন্ট্রি ও পরিবর্তন অডিট লগে থাকে। কে কখন কী বদলেছে সব দেখা যায়।

সবার জন্য সহজ

ম্যানেজার এন্ট্রি দেন, সদস্যরা নিজের ফোনে হিসাব দেখেন। বাংলায়, টাকার অঙ্কে।

আলাদা ও নিরাপদ

এক মেসের তথ্য অন্য মেস দেখতে পায় না। আমরা তথ্য বিক্রি করি না।

বিনামূল্যে শুরু করুন